শেফার
কোন দিকে ঘোরাব মাথা ?
কী লিখতে হবে বলুন , অগ্রজ ?
কোন কাঁটায় করব কদম বদল ?
ডিজেল সস্তা হোলো, পদদলিত একলা পথ,
মিছিলে আর পা টানে না,
কিসের ডাক পাড়ো হে ?
এবার কিছু মাল কড়ি ছাড়ো হে !
হলুদের বাগীচায় গেরুয়া ফুল
অঘ্রানের আতপ চালে এখনো রাতের অন্ধকার...
সকাল গড়িয়ে বিকেল হতে
এখনো অনেক দশমিক পথ
এখনো অনেক দশমিক পথ
চক্রান্তে ঘুরে আসতে হবে ঘড়ির কাঁটার,
কোন দিকে ঘোরাব মাথা ?
কী লিখতে হবে বলুন , অগ্রজ ?
কোন কাঁটায় করব কদম বদল ?
বরং গাড়িতে প্রস্তুত দুয়ার,
দুপা বিছানায় এলিয়ে চোখ নামালো রাস্তা
দুপা বিছানায় এলিয়ে চোখ নামালো রাস্তা
আয়নায় উঁকিবুকি পিলিওন রাইডার
ফরাসী আতরের গন্ধে এলোমেলো চুল,
মুখের উপর উড়ে আসে শাড়ীর আচল
উইন্ড স্ক্রিনে ফ্লাইং কিস , বুট-স্পেসে রাখো কবিতার খাতা
এক্সিলেটরে রাখো পা,
শেফার এবার,
শেফার এবার,
চালাও পান্সি বেলঘরিয়া ।