খুফু
বালিপথে বিছিয়ে দিয়েছি হলুদপোড়া
নেগেটিভে বাঁশপাতা ঘাসবন,
আকাশ থেকে নামছে সিঁড়ি
এই খাপে পা রাখো খুফু
পিঠ পিছে বাঁকা চাঁদ
তেমনই আছে ঢেউ খেলা টেরাকোটা
যেখানে ফারাও টুটানখামুন
রেখেছিলো শাণিত অসি
যেখানে রক্ত না ছুঁয়ে দিলে
কোন নোনতা ঘাম বয়ে গিয়ে
নীলনদ হতো না
এইখানে জিভ রাখো হেরোডোটাস
যে সংগমর্মর ইলিয়া, ক্লিওপেট্রার গা ভিজিয়েছে,
খুর্টামের গা বেয়ে নেমে আসে সৈন্ধব লবন
যেখানে চুমু না খেলে কোন যৌনতা আজ
এই খানে তুমি ইলেক্ট্রনগুলো রাখো ফ্যারাডে
যেখানে এল ই ডি থেকে চুইয়ে পড়ে জ্যোৎস্না
বিশ্ববাজার থেকে সূর্যরশ্মিগুলি
সিল্করুটের দিকে চলে যায়
এক পিরামিড থেকে অন্য তাজমহল
পার হয়ে যায় ...
বালিপথে বিছিয়ে দিয়েছি হলুদপোড়া
নেগেটিভে বাঁশপাতা ঘাসবন,
আকাশ থেকে নামছে সিঁড়ি
এই খাপে পা রাখো খুফু
পিঠ পিছে বাঁকা চাঁদ
তেমনই আছে ঢেউ খেলা টেরাকোটা
যেখানে ফারাও টুটানখামুন
রেখেছিলো শাণিত অসি
যেখানে রক্ত না ছুঁয়ে দিলে
কোন নোনতা ঘাম বয়ে গিয়ে
নীলনদ হতো না
যে সংগমর্মর ইলিয়া, ক্লিওপেট্রার গা ভিজিয়েছে,
খুর্টামের গা বেয়ে নেমে আসে সৈন্ধব লবন
যেখানে চুমু না খেলে কোন যৌনতা আজ
সভ্য হয়ে উঠত না
আরএই খানে তুমি ইলেক্ট্রনগুলো রাখো ফ্যারাডে
যেখানে এল ই ডি থেকে চুইয়ে পড়ে জ্যোৎস্না
বিশ্ববাজার থেকে সূর্যরশ্মিগুলি
সিল্করুটের দিকে চলে যায়
এক আল্পস থেকে অন্য হিমালয়
ঝুল টান দিয়েএক পিরামিড থেকে অন্য তাজমহল
পার হয়ে যায় ...