পরিযায়ী
একটা কথা,মুখের ভিতর,না বলা
এই চিড়িয়াখানা থেকেও উড়ে যাবে এই সব শীত একদিন
কখোনো আলোর থেকে এক এক ফোটা অন্ধকার
ছিনিয়ে নিয়ে একটা সুতোয় গেঁথে নেবে মালা
এক একটি বক্র রেখা
না আঁকা
অচেনা উত্তর গোলার্ধ
সুমেরীয় অক্ষরেকা বরাবর অচানক বরফ হয়ে
দিন রাত গুন ভাগ করে জেগে থাকবে ভল্গার উপত্যকা ।
আর
রণক্ষেত্র থেকে অন্ধকার ছেড়ে যাবে আরো রক্তের দিকে
আর
মৃত হাঁসগুলির পাখনা পায়ে মুঠো করে
এক ঝাঁক বুনো হাঁস দিগন্তে পাখনা মেলে
পাড়ি দেবে সাইবেরিইয়ায় ।
No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.