Saturday, July 12, 2014

মিলিয়ন যুগ পর


মিলিয়ন যুগ পর

ডিজিট যোগ করে করে ডিজিটাল হচ্ছি
ডিজিটের পরে ডিজিট যোগ করে মুদ্রাস্ফীতি
মেদ পুড়িয়ে সমগ্র পরিবার খাচ্ছি
কপাল ভারতী ।

ভাইয়ের হাতে স্যামসুং,
বোনের হাতে জন ট্রাভোল্টা
শেয়ারে বিয়োগ হচ্ছে কোকেকোলা ...
মায়ের চুড়িদার পরে মঞ্চ থেকে দিচ্ছে ঝাঁপ
আমাদের ব্লাক অ্যান্ড হোয়াইট বাপ

হাত পুড়ে পুড়ে হ্যাংলা হেসেল
পিঠ পুড়ে পুড়ে পাটি সাপটা
গ্লাস থেকে ছলকিয়ে ওঠছে সমুদ্র সফেন

দুদন্ড শান্তির জন্য গাছ পাতা বেয়ে
কেউ এগিয়ে আসবেন ?

No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.