Saturday, July 26, 2014

ক্ষুদ্রফিল

ক্ষুদ্রফিল //পীযূষকান্তি বিশ্বাস

পালকের আড়ালে যে সব দলছুট
মেঘ লুকিয়ে থাকে
তাদের কে আমরা কিছু সাদা ছেড়া সুনীল বা
সমুদ্রগুপ্ত বলে জানি ।

ষাট হাজার নামের পিছনে
যে ধুসর মেনু,
হাতের পিছনে হাত রেখে,
কন্ঠ ঘিরে অখন্ড বৃত্ত
তুলসীর গাটে গাটে গুনে যাচ্ছি
অজস্র নেপোলিয়ন
আমরা কিছু সামান্য সিরাজ
ডানা ঝাঁপটায়ে ফিরে আসি
জলের কাছে

মেঘ বালিকাদের কাছে
বন্ধক রেখেছি নুনের লালন
আমরা কিছু অসম্পূর্ন বিজয়
সনাতনী হরাভরা পত্রী
নদীর ভরবেগ পরিমাপ করতে গিয়ে

ক্লোরোফিলে ঘামের উপস্থিতি ফিল করি ।









No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.