পীযূষকান্তি বিশ্বাস দিল্লির বাঙালী কবি । পৈত্রিক বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত রাণাঘাট মহাকুমার প্রতাপগড় নামক একটি গ্রামে। জন্ম ১৯৭৫ সালে, মে মাস । পিতা জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস ও মাতা করুনাময়ী বিশ্বাস । চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠ তিনি । প্রথমে গ্রামে প্রাথমিক শিক্ষা এবং পরে বহিরগাছি উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহন করেন । ১৯৯৩ তে মাত্র ১৭ বছর বয়সে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন । যদিও এই চাকরি গ্রহন তার উচ্চশিক্ষার পথে কোন বাঁধা হয়ে দাঁড়ায় নি । ভারতীয় বিমান বাহিনীতে কার্যরত অবস্থায় তিনি যথাক্রমে বি এ, বি বি এ এবং এম সি এ পরীক্ষায় উত্তীর্ণ হন । বিমান বাহিনীর পরে তিনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে থাকেন । বর্তমানে তিনি 'ডেল' কোম্পানীতে কার্যরত রয়েছেন । তিনি বিবাহিত এবং সহধর্মিনীর নাম বিউটি বিশ্বাস । একটি মাত্র পুত্র ৯ বছরের ঋজুস্মিত বিশ্বাস দ্বারকায় ম্যক্সফোর্ট স্কুলে পড়ে ।
পারিবারিক সুত্রে তিনি বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের প্রতি ছোটবেলা থেকেই উতসাহী ছিলেন । পিতা ভক্ত গীতির লেখক ও গায়ক ছিলেন এবং অগ্রজ পলাশকান্তি বিশ্বাস ও কবি ছিলেন। এই আবহ থেকেই তার কবিতা ও সাহিত্যর প্রতি সেই তখন থেকেই সাহিত্য অনুরাগ । বস্তুত সেই সুত্র ধরেই পরবর্তীকালে পীযূষকান্তি বিশ্বাস কবিতা রচনার প্রতি নিজের ঝোঁক বাড়ান এবং দিল্লির বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা বেরতে থাকে। তার বিমান বাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা এবং আর্মি জীবনের ভাব ভালোবাসা ও দেশপ্রেম ভিত্তিক কবিতাগুলি দারুন জনপ্রিয়তা লাভ করে । তার কবিতাগুলি ব্লগের আকারে বিভিন্ন ওয়েব সাইটে পাওয়া যায় । তার মধ্যে একটি http://armypoem.blogspot.in . তার ইমেল হল softestpk@gmail.com
পীযূষকান্তি বিশ্বাস দিল্লির বাঙালী কবি । দীর্ঘ দিন ধরে দিল্লি, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করে চলেছেন। তার বিমান বাহিনীর যুদ্ধ অভিজ্ঞতা এবং সামরিক জীবনের আকাঙ্ক্ষা, প্রেম, বঞ্চনার কবিতাগুলি দারুন জনপ্রিয়তা লাভ করে । দিল্লিতে বেশ কয়েকটি প্রত্রিকা সাথে যুক্ত রয়েছেন তার মধ্য কথাঞ্জলী, প্রতিভা পথিকৃৎ উল্লেখযোগ্য । তার লেখা কবিতাগুলি ব্লগের আকারেও বিভিন্ন ওয়েব সাইটে পাওয়া যায় ।

No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.