Thursday, March 6, 2014

কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় // পীযূষকান্তি বিশ্বাস

বৃষ্টি থেমে গেলে
ধীরপায়ে নেমে আসে ফাঁদ
ক্ষেতের আলপথ ধরে
বিবর্ণ হয়ে শুকিয়ে যায়
হরিয়ালি দুধ ...

বিপ্রতীপ ভুমি কোণে
জাল বিছিয়ে সজাগ
অগভীর প্রশাখা নদিতে
আধপেটা দাঁড়িয়ে থাকে
ভুখা জালবাজ

এখানেই সংসার ছিল
শিল্প বিমুখ আরশী নগর
পড়শীর আর এক নাম
ঈশ্বর পাটনি

এখানেই শুয়ে রাত
গর্ভবতী আঁধারের বুকে
ভেনেছিল ধান

মঙ্গল কাব্যের আড়াল থেকে
ঢেকিদের পার সমাপ্ত হলে
মাদলের কাঁপা কাঁপা বুকে
ওঠে কালবৈশাখী ঝড়

শিবের গঞ্জিকাতে
ফিরে আসে বৈদুতিক সিগনাল

নামে অঝোর বৃষ্টি  ...

No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.