গঙ্গা-সাগর // পীযূষকান্তি বিশ্বাস
নুড়ি পাথরের সংসারে মৎসের জীবনচক্রে
নথীভুক্ত করলাম হাইবারনেশন
সুগন্ধী নদির নাভিতে পথের ঠিকানা রাখি
মৃগলোভী বালুচর
এরপর পাড়ভাঙা সুবর্ণরেখায় ঢেলে দিই মাতঙ্গীনী হাজরা
লোহিতকণিকাহীন প্লাজমা নীল রোণিত
আর পুন্যার্থীরা
ভীড় বাড়ায় গঙ্গা-সাগর
অন্ধকার ঘুম থেকে জেগে
ঘাস ফুল কবিতাদের বিবাহ বাসরে
বর্ষার কদম ফুল ডাকে
উভচারী মহোৎসব ।
নুড়ি পাথরের সংসারে মৎসের জীবনচক্রে
নথীভুক্ত করলাম হাইবারনেশন
সুগন্ধী নদির নাভিতে পথের ঠিকানা রাখি
মৃগলোভী বালুচর
এরপর পাড়ভাঙা সুবর্ণরেখায় ঢেলে দিই মাতঙ্গীনী হাজরা
লোহিতকণিকাহীন প্লাজমা নীল রোণিত
আর পুন্যার্থীরা
ভীড় বাড়ায় গঙ্গা-সাগর
অন্ধকার ঘুম থেকে জেগে
ঘাস ফুল কবিতাদের বিবাহ বাসরে
বর্ষার কদম ফুল ডাকে
উভচারী মহোৎসব ।
No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.