Tuesday, June 10, 2014

চূত

চূত // পীযূষকান্তি বিশ্বাস

হলুদ হয়ে ছিলো আগেই
একটু শেক বানিয়ে নিলে হতো,
হয়তো পা কেঁপে যেতো, কিংবা যেত না,
দীপংকর দা এলে হয়ত,পানীয়তে  রং ধরতো পলাশ ফাগুন
নেশাগ্রস্থ  হয়ে কবিতা আওড়াতো গোটা বাজার ...

নেশার স্থিতিস্থাপকতায় কুঁচকে যাচ্ছে ইউরোপ
ফুলে উঠছে আল্পসের শিখর

অথচ চামড়া গুলো কুঁচকে যাবার আগে
সে ভারত শাসনের কথা বলছিলো

আর আমি, দেখো,
নির্দ্বিধায় ঠোঁট ছুয়ে দিচ্ছি ওঁর চিবুকে,
ছিড়ে নিচ্ছি স্তন
হিরন্যকষ্যপের মত শুষে নিচ্ছি পৃথিবীর ম্যাগনা

সোনার লংকার পায়ে বাঁধছি ঘুংরু
এস কাঁটা মুদ্রায় নাচছে
কন্যাকুমারী ...


No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.