জাস্ট একটা নাম্বার // পীযূষকান্তি বিশ্বাস
ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটা
কত মানুষ
দেখি, কেউ
এগিয়ে
কেউ
পিছিয়ে দুপা
কোন রেড
লাইটের কিছু যায় আসে না।
কত পাতা
দেখি
একটা উড়ে
আসে, দুটো
ঝুলে থাকে গাছেই
কিছু
হলুদ হয়ে পড়ে থাকে
রাস্তায়
পিচের উপর ।
জাস্ট
একটা নাম্বার
বেড়ে বা
কমে গেলেও
পালিকা
বাজারে দেখি সেই এক ভীড়
ফিরোজ
শাহ কোটলাতে সেই ঠাঁসা গ্যালারী
বিরাট
আসে , সৌরভ যায়
গৌতম
দৌড়ে ক্রিজ পালটায়ে করে যায় এক,
দুই রান
জাস্ট
একটা নাম্বার
না বাড়লে,
নিরানব্বই
টা নিরানব্বই থাকে !
No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.