স্ট্যাচু -৪
আমার পাথুরে চোখে ঠিকরে আসে রাত্রির চোখে দেখা নিয়নের আলো, কিংবা সি এফ এল হবে
সম্পর্কটা আবছায়ার, প্রতিদিনের প্রেমিক দিনটা সেই বস্তুটা ঢুকিয়ে দিল রাত্রির গর্ভে
রাত এখন প্রিয়তমা গর্ভবতী
হবে, জেব্রা লাইনে দাঁড়িয়ে সবুজ, হলুদ
, লাল রঙের ব্যস্ততা
গলি মুখে মগরীবের আযান, মসজিদের চুড়া থেকে কেউ যেন মেপে যায় আমার ছায়ার উচ্চতা
দুপায়ে গলিয়ে লৌহসজ্জা, সন্ধ্যার অবনমনে দাঁড়িয়ে প্রস্তরীভুত আমি পৃথিবীর পরাজিত সেনা
ভাড়ার ট্যাক্সিতে চৌরাস্তায় আমার বংশধর , দুচোখে জিজ্ঞাসা যার উত্তর এ শহর কোনদিন খুঁজবেনা
খাদ্য খাদকের মেনুতে আজ রদ-বদল হবে, সুনিপুণ শিকারিরা লাল তান্দুরে আজ শিকার পোড়াবে
তারপর অনেক অন্ধকারে, নক্ষত্রেরা আমার মাথার উপরে পাত পেড়ে লাইন দিয়ে নামাজ পড়ে
যাবে ।
ধুলোভর্তি চোখে যেটুকু রাজপথ দেখি, ফুটপাত আর রাস্তার মাঝে দশ রুপিয়াকা রেখা
যাদের নাম আমার বুক পকেটে কাগজের ভাঁজে লিস্ট করা আছে, নামের পাশে 'বি পি এল' লেখা
ওদের দলে দলে যোগদান আর হরিবোল খৈ খেয়ে দিব্বি বেশ বাড়াচ্ছি মেদ এইভাবে
বৃষ্টিহীন বহুদিন, আরো রাত্রে, মহাকর্ষজ ত্বরন এসে আমার ঠোঁটে, মুখে মুত্র ত্যাগ
করে যাবে,
টুপিতে জমেছে নোংরা , হয়তো উঁকুন পেতেছে পরিপাটি সংসার,
রুজু হয় নাই
আমার হৃদপিন্ডের অলিন্দে কেন কম্পন নাই, আল্লাহ যেন
মাফ না করেন আমায়
শুধু রাত্রের ঝলমলে লালসা নিয়ে দৌড়ে চলি শহরের এক কিনারা থেকে অন্য কিনারায় ।
No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.