Sunday, April 27, 2014

রুটি বিক্রি হয়


রুটি বিক্রি হয়

চড়ুয়ের পায়ে প্রাগঐতিহাসিক ব্যাস্ততা
ঘোসলায় আটকে আটপৌরে সংসার
কবিতায় কালিনারি উৎসব
রান্নাঘরে  ঘাস পাতা বিচুলির
জঞ্জাল  বিক্রি হয়

গোয়ালে
খবর বিক্রি হয়
দেওয়ালে
গোবর বিক্রি হয় ।

ঘুলঘুলিতে যুবরাজ, গ্যালারীতে ভিড়
বসন্ত বিহারের পুলিশ স্টেশনে কোকাকুরার
পনের ডিগ্রির গুগলি,
উঁকি মারে আই পি এল

খেলা বিক্রি হয়
এইমস এর চত্বরে
নির্ভয়ার লাশ বিক্রি হয় ।

এখনো দেওয়ালে
টিকটিকির কটর কটর
কানাচে পোকার ঝিঁ ঝিঁ,
ভুগোলের পাতায়
জ্যোৎস্নার আহ্বানে
জোনাকির মিছিল

সুরঞ্জনা ? ঐখানে কী তোমার ?
কি কথা স্যামসুং মোবাইলে
অ্যামবিয়েনস মলের বাইরে কার্বন ডাই অক্সাইড গায়ে
সংমর্মর,

যেখানে কথার খই বিক্রি হয়
ফেসবুকে প্রেম বিক্রি হয়

অ্যামাজনে
কেকের বাক্সে দেশী রুটি বিক্রি হয় ।

No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.