সকার-১
ফাঁটা চামড়ার এপি ডার্মিস জুড়ে হিস হিস সিলাই কাটছে পাঁচ রিঙের অলিম্পিক,
তিন কাঠির উল্লম্ব শীর্ষাসনে দাঁড়িয়ে ঘড়ি ঘড়ি এক দো পল
বাঁশের চৌকোনা গন্তব্যে পায়ে পায়ে রেফারীর বাঁশি,
ক্যামেরার গ্যালারীতে আবদ্ধ রিভলভিং শিংহাসন ,
সিমেন্টের ব্যারিকেডে আছড়ে পড়ছে সাড়ে শেষট্টি ডিগ্রীতে উড়ে আসা ভাসমান বল, ওত পেতে জাল বিছিয়ে গেরুয়া ঘাস ফুল
মাঝমাঠে জাঁকিয়ে বসেছে লাথালাথি খেল...একটা লম্বা হুইসিল
ইয়াহ, ইটস আ গেম বেবী
সকার-২
কীবোর্ডে স্ট্রোক,
সেন্ট্রার হাফ থেকে বল গড়িয়ে যাচ্ছে রাইট উইয়িং
দেয়ালের ডার্ট ভেদ করে চলেছে ধুরন্ধর স্ট্রল বাহিনী
এক এক টা থ্রো বুল পার করে লিওনেল মেসির হ্যান্ড বল
আর ফ্রিকিকএ বাজী মেরে যাচ্ছে গেরুয়া কমল,
এক হাতে বুক ডন আর অন্যহাতে মাল্টিপ্লেক্সের থিয়েটার হলে
স্পাইডারম্যান বুনে চলেছে খুলি-গুহারাজ্যের থ্রিডি ইন্দ্রজাল
সকার-৩
লেফট স্ট্রাইকারের ডান পায়ের বল, একাকী গোল কিপার
তিনফুট ফেটে যাচ্ছে দ্রৌপদির আঁচল
আর সদ্যবিবাহিত দম্পতির মুখের ভিতর গুলে যাচ্ছে আমুল চকোলেট
পেনাল্টি বক্সে নেমে আসছে এলডোরেডোর মধুচন্দ্রিমা জেডকুটির
দুর্য্যোধনের ডান উরুর পৌরুষ পিচ্ছিল, বাম পায়ের শট , মাংসল দুপাড়ের মাঝখান দিয়ে
জালের ফুটোতে ঢুকে গেলো ফুটকি ফুটকি ফুটবল
সকার-৪
হ্যামস্ট্রিং এর হিংসুটে আদরে উৎপাদিত হ্যালোজিনের বৈদ্যুতিক ঘর্ষনে
সংবাদ পত্রের পাতায় পাতায় ছেপে গেছে ঘাস ফড়িংয়ের যৌণ নিগ্রহ
প্রেমিক কবিতা জুড়ে জ্যোৎস্না মোমের
গলে পচে যাওয়া দেহে হঠাৎ বুটের আঘাত...
বুকে পেটে নাকে কানে গালে পিঠে, টোল খাওয়া পাছায়,
পা তো পড়বেই,
পায়ে পায়ে পার স্কোয়ার ফুটে চোদ্দ নিউটন জোরে প্রচন্ড প্রেসার
ব্যাক্তিগত দেওয়াল আর নেরোলাকের রোমান্টিক বিক্রিয়ায়
এভাবেই চৌকোনা ফাঁকাটা গোল হয়ে যায় ...
সকার-৫
যেখানে গোল টা বাঁধা ছিলো সরলরেখায় দুপাশে শহীদ বিকাশ মার্গ...
আপাতত এটাই পড়েছি টুইটারে ,স্মার্ট ফোনে অভিনব সকার,
বল এবার সোসাল মিডিয়ার কোর্টে,পায়ে পায়ে এগিয়ে আসছে দশ নাম্বার স্ট্রাইকার,
পিছিয়ে যাচ্ছে ই এস পি এন, দুই নাম্বার পিছিয়ে যাচ্ছে হাফ ব্যাক,
এগিয়ে আসছে বোম্বে স্টক এক্সচেঞ্জ
এক এক টা থ্রো পুলিশ থানার দেওয়ালের ঝুলে থাকা মহাত্মা গান্ধীর ফটোফ্রেমের দিকে
বাড়িয়ে দিচ্ছে পাস...
সকার-৬
রোনাল্ডোর বাঁ-পায়ের শটে উড়ে গেল সাদা ছেঁড়া পাল,
রাইট কর্নার বরাবর কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে
জালের ফুটোতে ঢুকে যচ্ছে তিন শো ষাট ডিগ্রির অদ্ভুত ফুটবল
জালে জালে জড়াচ্ছে রেফারীর বাঁশী, আন্তর্জালে , টুইটারে ঢেউ তুলে
ফেসবুকে ঝড় হয়ে বয়ে যাচ্ছে নরেন্দ্রা মোদি ওয়েভ,
ল্যাপটপে ল্যাপটপে কুরুক্ষত্র, পারদের মাত্রা হঠাৎ বেড়ে রাজপথে নেমে পড়েছে ত্রিরঙ্গা ,
ভুভুজেলার আওয়াজে হারিয়ে যাচ্ছে ধারাভাষ্যকারের আপিল
স্কোর বোর্ডে ঝুলছে ডিজিটাল গোল...
সকার-৭
সংবাদ পত্রের চৌকোনা পাতায় পাতায় ছেপে গেল ঘাস ফড়িংয়ের কোকোকলা প্রেম
প্রেমিক কবিতার মেদমাই শরীর জুড়ে তখন আড্রিলানিনের ঢেউ
চেয়ারে চেয়ারে জেগে উঠেছে জনজোয়ার, পিটুইটারী গ্রন্থিতে বিজয় মিছিল
লোকসভার বেঞ্চের উপর সানি লিওনের উঠক বৈঠক
সিক্সটি নাইন মুদ্রার ঢেউ
ছুয়ে যাচ্ছে গ্যালারীর ডোরাকাটা ছাঁদ...
সকার-৮
এখানেও গোল, ভূগোলের পাতা জুড়ে চার্বাক দর্শন ,
কুরুক্ষেত্রে পরিত্যক্ত পড়ে এনাকোণ্ডার তাজা খোলোস,
বিরাট রাজ্যে আত্মগোপন করে হাওয়ার স্প্যা নিচ্ছে পবনপুত্র স্ট্রাইকার...
প্রোব্যাবিলিটি স্টুপিড !
বল পায়ে এবার আসবে কোন ধুরন্ধর চক্রাধারী কানহা ...
ড্রিবলে ড্রিবলে ল্যাং মেরে এগিয়ে যাবে ফ্লাস গর্ডন
গোল মেরে এগিয়ে দেবে কোন যাদুকর ম্যানড্রেক
নার্দার চুলের গন্ধে মাতাল হবে সমস্ত ইন্দ্রপ্রস্থ ...
সকার-৯
প্রেস বক্সে চিয়ার লিডারদের সাথে বিগ হ্যান্ড
লাল পাগের সাথে লাল টাই বিগব্যান্ড সিদ্ধু
প্রতিটা শের মনে হয়
প্রতি শটে গোল !
হাফ টাইম বুঝে নড়ে চড়ে বসে লোকসভার গ্যালারী
চেয়ারগুলি নড়ে চড়ে করে নেয় মুদ্রা বদল ...
সাইট ব্যাক বরাবর প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের আত্মবিবর্তন
সিলভার স্ক্রীনে ভেসে আসে কেয়া শেঠের ক্রিমের বিজ্ঞাপন
এগিয়ে আসছে স্লিভলেস ক্যাটেরিনা কাইফ
পিছিয়ে যাচ্ছে ক্রমাগত
বিলিয়ন ডলারের পেমেন্ট সিডিউল
সকার-১০
তবুও
ক্যামেরা ঘুরছে কাঁধে কাঁধে,
বল ঘুরছে পায়ে পায়ে,
বাম থেকে ঘাস ফুল, সাম্প্রদায়িক থেকে ওয়ালমার্ট
প্রান্তীয় ধানক্ষেতে সবুজ বিপ্লব, পাইকারি দরে ট্রাকে ট্রাকে আড়তে ঢুকছে
আন্তঃপ্রজাতি অস্তিত্বের সংগ্রাম
বহিরগাছি উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেন এর ফার্স্ট বয় রাত জেগে পড়ছে চাহিদা জোগান
মাঝমাঠে বল ধরতে গিয়ে তার বারবার বেজে যাচ্ছে ফাউল হুইসিল
বল ছুটে যাচ্ছে বিপক্ষ শিবিরে , সল্টলেক স্টেডিয়ামের সেন্টার হাফ থেকে একটা জেন্টল পুশ
মাঝমাঠ পার করে ফড় ফড় ঢুকে যাচ্ছে এক দল পা , পায়ে পায়ে অনেক পায়ের মিছিল
মিছিলে মিছিলে ভেঙে যাচ্ছে পেনাল্টি বক্সের দেওয়াল, চাপে চাপে সরে যাচ্ছে ইট
ইটের পাঁজরে লোহার সিক,
ইটের ফাঁকে ফাঁকে লোহার সিক,
ইট ফাঁক করে উঠে যাচ্ছে বহুতল বাড়ি, শুয়ে পড়ছে বহুগামী পা , শুয়ে যাচ্ছে ঘাস মাটি ডিস্কো, হুক্কা বার, বাউন্সার ,
রাত ভোরে ভোদকার গ্লাসে ফের একবার জন্ম নিচ্ছে রুপংকর...
সকার-১১
শুষ্ক গুহার মুখে ক্রমবর্ধমান খিদের চাপ, লালা ঝরিয়ে মরে যাচ্ছে দাঁত,
ছিড়ে যাচ্ছে চামড়া,
খুলে যাচ্ছে গুহামুখ,
গুটিশুটি চারদেওয়ালে ঢুকে যাচ্ছে হেরো বাজীগর
কমার্শিয়াল ব্রেক নিচ্ছে জাতিস্মর সুমন...
কন্ডোমের রং পাল্টে দেওয়ালে জায়গা করে নিচ্ছে সিলিকন ভ্যালি
ভোট শেয়ারে দখল নিচ্ছে গুগল গ্লাস,
অ্যান্ড্রয়েডের পর্দায় ভেসে উঠছে স্কোরবোর্ড...
সকার-১২
ভিনগ্রহের রেডিও সিগনালে অফসাইড হয়ে বসন্ত বিহারের পুলিশের উয়িং,
লেবুজলে স্নান সেরে পোস্ট মর্টেম থেকে ফিরছে নির্ভয়ার লাশ,
দিল্লি হাটের স্টলে ভরে যাচ্ছে বহুজাগতিক ভায়াগ্রার প্যাক,
বিলিয়ন ডলার প্রশ্ন হলো, কি দরে বিক্রি হলো সুইস ব্যাংকের কল সেন্টার ?
কি দরে কেনা হল রেড লাইট জাম্প ?
কি দরে বিক্রি হল লাইন্স ম্যানের ফ্লাগ ?
কি দরে বিক্রি হল রেফারীর বাঁশি ?
গো ও ও ও ল !!!
ইয়াহ, ইটস আ গেম বেবী,
আ ডিজিটাল গেম ।

No comments :
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.