Saturday, April 19, 2014

বালুকাবেলা

বালুকাবেলা // পীযূষকান্তি বিশ্বাস

হাতে হাতে ভাগ্য মিলে গেলে
রেখাদের প্রতিকী চলন
ঘর খুঁজে ফেরে...

স্রোতের বাঁকে বাঁকে
প্রতিকুল আবহাওয়ায়
নদীর জীবনচক্র ঘিরে
সাদা সারসের সংসার...

এরপর হলুদ হয়ে গেলে পাহাড়ী ঝর্ণা ,
বুকের ভিতর প্রতিবেশী গ্রাম
প্রতীক্ষায় উদগ্রীব থাকে
জ্যোৎস্না কবিতা

মাটির গভীরে সোনালী হরিণ ডাঙ্গা
সীমানার রেখা ছুঁয়ে সামুদ্রিক গাঁথায়
প্রেমিক কলম লেখে

বালুকাবেলা  ...


No comments :

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.